০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় নালা থেকে চা-শ্রমিকের মরদেহ উদ্ধার

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 344
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের উত্তরপূর্ব সীমানায়, কাপনাপাহাড় চা বাগানের পশ্চিম সীমানার বাবু নালায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেন বাগানের লোকজন। খবর পেয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত মরদেহটি ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালার (৪০) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য এবং স্থানীয় ওয়ার্ড সদস্য শংকর উরাং।

বাগানের লোকজন বলেন, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লিভডন চা-বাগানের গোলাপ সতনামী (৩২) রামবচনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই রামবচন নিখোঁজ ছিলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবু নালায় একটি মরদেহ দেখতে পেয়ে চা শ্রমিকরা জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), ওসি কুলাউড়া ও জুড়ী থানাসহ গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে বলে জানান জুড়ী থানার ওসি মো: মুরশেদুল আলম ভুঁইয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় নালা থেকে চা-শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫