০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু, ফেসবুকে স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 308
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এমরানের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি এমরানের স্বজন ও পুলিশকে জানান।

মৃত এমরান আহমদ ওই ইউনিয়নের দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বড়লেখা থানা পুলিশ।

জানা গেছে, ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এমরান।  সেখানে তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও প্রিয়জন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। ফেসবুক স্ট্যাটাস দেখে স্থানীয় লোকজন ধারণা করছেন, পারিবারিক কোনো কারণে মানসিক চাপে ছিলেন এমরান। যে কারণে হয়ত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমদ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একটি গামছা ও একটি টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে এবং যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে এর ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক ছিল। পরে সিসি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এরপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু, ফেসবুকে স্ট্যাটাস

আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫