০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় বিশ্ব পর্যটন দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 192
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারের মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকায় নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য “টেকসই উন্নয়নে পর্যটন” সামনে রেখে আয়োজিত এসব পর্যটনবান্ধব কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য এবং আগত পর্যটকরা অংশগ্রহণ করেন।

ইউএনও গালিব চৌধুরীর নেতৃত্বে ইকোপার্ক এলাকায় র‌্যালি, আলোচনা সভা এবং পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি মাধবকুণ্ডে আগত পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানান।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং মাধবকুণ্ড বনবিট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক রেজাউল মৃধা, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র সিংহ, বিএনপি নেতা ও ব্যবসায়ী এনামুল হক, ইউপি সদস্য হিফজুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিশ্ব পর্যটন দিবস পালন

আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫