০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

দশ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

শাহরিয়ার শাকিল, দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বৃহত্তর মোহাম্মদনগর যুব সমাজের উদ্যোগে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় প্রথম বারের মত পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দশ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাবেক ইউপি সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি জয়নুল হোসেন- জাকারিয়া আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর।

বিশেষ অতিথির বক্তব্য দেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, সহকারী শিক্ষক বকুল চন্দ্র শর্মা ও নান্টু রঞ্জন পাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইদুর রহমান। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত, সহকারী শিক্ষক মাওলানা কবির হোসাইন, কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, হাজী ছাদ উদ্দিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন, কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি যথেষ্ট মনোযোগী হতে হবে, পিতা মাতার প্রতি যত্নশীল হতে হবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির উন্নতি,তাই সহ-শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যেতে হবে। অনুষ্ঠান শেষে দক্ষিণ শাহবাজপুরের অন্তর্গত ঘোলসা, গ্রামতলা, মোহাম্মদনগর, সাতকরাকান্দি, ডিমাই থেকে আগত পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের এস এস সি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার পুরস্কার তুলে দেওয়া হয়। এবং সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দশ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০২:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫