০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

সর্বাধুনিক সেবা নিয়ে এল রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রূপালীক্যাশ’

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 163
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর থেকে রূপালী ব্যাংক সারা দেশে প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি, ইউটিলিটি বিল প্রদানসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে। এবার নিজস্ব ব্র্যান্ড ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে গ্রাহকেরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক পিএলসিই প্রথম ও একমাত্র নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সুবিধা দিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দায়িত্বে আসার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে যাওয়া। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় এই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপালীক্যাশে ই-কেওয়াইসি-ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তরের সুবিধা রাখা হয়েছে, যেখানে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিক, রূপালী ব্যাংকের কোম্পানিসচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বাধুনিক সেবা নিয়ে এল রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রূপালীক্যাশ’

আপডেট সময় : ০৮:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫