০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে সংবর্ধনা ও নবীনবরণে ছাত্রদলের অনুষ্ঠান

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাফিতি অঙ্কনে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ ছাত্রদল। একইসঙ্গে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কলেজ ছাত্রদল ফয়সল আহমদ ও মারওয়ান বিন রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম. আরিফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান।

অনুষ্ঠান চলাকালে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তোফায়েল আহাম্মদ, প্রভাষক বিধান চন্দ্র দাস ও জসিম উদ্দীন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নৈতিকভাবে দৃঢ় হয়ে সমাজে অবদান রাখা। বক্তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সাম্য, মানবিক বাংলাদেশ গঠনে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, হাসান মোহাম্মদ শাহীন, সানোয়ার হোসেন তানভীর, মো. সালাউদ্দিন শুভ, মারওয়ান আলম, আব্দুস সামাদ তারেক, শাহরিয়ার হোসেন সানি এবং নবাগত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আরকে লাইসিয়াম

প্রায় চার শতাধিক একাদশ শ্রেণির শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিভাগ অনুযায়ী পূর্ণাঙ্গ বই সেট উপহার দেওয়া হয়। এছাড়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে আকর্ষণীয় ডায়েরি ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করে কলেজ ছাত্রদল। ফুলেল শুভেচ্ছা, ফটো বুথ ও অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

পরিশেষে গ্রাফিতি অঙ্কনে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জনকারী দলনেতা মোয়াজ্জেমা লাবিবা বিনতে হামিদ এবং চ্যাম্পিয়ন দলের সদস্য আমিনা সুলতানা ও নুসরাত জাহান রিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে সংবর্ধনা ও নবীনবরণে ছাত্রদলের অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:২০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫