০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়াল

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 344

মেটার অন্যান্য পণ্যের মতোই ইনস্টাগ্রাম এখন এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। ছবি: সিনেট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গত বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, ‘আমরা এক অসাধারণ কমিউনিটি গড়ে তুলেছি।’

২০১২ সালে মাত্র ১০০ বিলিয়ন ডলারে এই অ্যাপকে অধিগ্রহণ করে মেটা। বর্তমানে অ্যাপটি বিশ্বের অন্যতম প্রভাবশালী অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

মেটার অন্যান্য পণ্যের মতোই ইনস্টাগ্রাম এখন এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। এ বছরের শুরুতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-উভয়েরই মাসিক ব্যবহারকারী ৩০০ কোটির বেশি বলে জানিয়েছিলেন জাকারবার্গ। ২০২৫ সালের জুলাইয়ে মেটার অ্যাপগুলো মিলিয়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়ায় ৩৪৮ কোটিতে। এই সংখ্যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে যায়।

ইনস্টাগ্রাম সর্বশেষ তাদের ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছিল ২০২২ সালের অক্টোবরে। তখন সংখ্যাটি ছিল ২০০ কোটির মতো। ২০২৪ সালের এপ্রিল থেকে অ্যাপগুলোর প্রতি ত্রৈমাসিকের পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেয় মেটা। ফলে বুধবারের ঘোষণাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ইনস্টাগ্রামের এই দ্রুতগতির প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘রিলস’। ২০২০ সালে চালু করা হয় ফিচারটি। টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আনা রিলস এখন ইনস্টাগ্রামের মূল আকর্ষণ। সংগীত ও ট্রেন্ডিং কনটেন্টের মাধ্যমে তৈরি ভিডিওগুলো ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের মন জয় করেছে।

২০২০ সালে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগে ভারত সরকার টিকটক নিষিদ্ধ করে। এরপর দ্রুত রিলস চালু করে সেই শূন্যস্থান পূরণ করে ইনস্টাগ্রাম। এতে ভারতে ইনস্টাগ্রামের ব্যবহার হু হু করে বাড়ে এবং দেশটি এখন অ্যাপটির অন্যতম বৃহৎ বাজারে পরিণত হয়।

বিশ্বব্যাপী রিলস শুধু টিকটক নয়, গুগলের ইউটিউব শর্টসের প্রতিদ্বন্দ্বিতাও মোকাবিলা করছে। ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু করলেও এখন ইনস্টাগ্রাম অন্যতম প্রভাবশালী ভিডিও মাধ্যম হয়ে উঠেছে।

এদিকে, টিকটক এখনো প্রভাব বিস্তার করছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। ট্রেন্ড, সংগীত ও ইন্টারনেট সংস্কৃতিতে টিকটকের ভূমিকা অনস্বীকার্য।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়াল

আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫