০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

কুলাউড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 111
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের ক্যাপ্টেন মেসবাহ , কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে, পৌর ফ্রন্টের আহ্বায়ক নির্মাল্য ভট্রাচার্য্য পান্না, সদস্য সচিব রুপম মিরবহর, মৌলভীবাজার ওয়ারিয়স অব জুলাইয়ের সদস্য সচিব জাহিদুল ইসলাম জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার, ইব্রাহিম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, মইনুল ইসলাম পবন, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা হবে। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও তার বক্তব্যে জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্পও থাকবে। সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ষাটমাকন্ঠ/মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫