০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক Logo উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক Logo বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী Logo ডলি বেগমের জয়ে জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন Logo ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo আ. লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা, বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা

কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা

বাসস
  • আপডেট সময় : ০৮:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 127

বাংলাদেশ জাতীয় ফুটবল দল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ভ্রমণ বিঘ্নের মধ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা নিরাপদে নেপাল থেকে দেশে ফিরেছেন।

জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ উড়োজাহাজে আজ বিকেলে কাঠমান্ডু ত্যাগ করে।

প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৫ মিনিট) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারাও একই ফ্লাইটে ফিরেছেন বলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

অল্প সময়ে নিরাপত্তা ও ছাড়পত্রের ব্যবস্থা করায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া, নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন।

গত দুই দিনে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে আটকে পড়া বাংলাদেশিদের খুঁজে বের করে সহায়তা দিতে দূতাবাস কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করেছেন।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক দিনে প্রবাসী ও আটকে পড়া নাগরিকদের কাছ থেকে ৬০০টিরও বেশি ফোনকল এসেছে।

বাংলাদেশ দূতাবাস বলেছে, নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা

আপডেট সময় : ০৮:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫