বড়লেখার প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক ইফতা পরীক্ষায় প্রথম স্থান অর্জন
- আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 206
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আলেমে দ্বীন ইসলামী আলোচক ও গবেষক অধ্যক্ষ মুফতি জিয়াউল হক রাজধানী ঢাকার জামেয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ মাদ্রাসা থেকে ইফতা বিভাগে (মুফতি ডিগ্রি) অনুষ্ঠিত পরীক্ষায় A+ সহ মেধা তালিকায় ইফতা বিভাগের মধ্যে (প্রথম স্থান) অর্জন করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় জামেয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক দস্তারবন্দী অনুষ্ঠানে ইফতা বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ মুফতিদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান করা হয়।
অনুষ্ঠানে দাওরায়ে হাদিস ও উলুমুল হাদীস এবং ইফতা বিভাগের শিক্ষকবৃন্দসহ দেশ বরেণ্য প্রখ্যাত আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াতি কার্যক্রম ও সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তাঁর এ সাফল্যে বড়লেখা উপজেলার ধর্মপ্রাণ মানুষ আনন্দিত ও গর্ব বোধ করছেন।
ধর্মীয় অঙ্গনের আলেম সমাজ এবং সর্বস্তরের জনসাধারণ গন প্রিয় মাওলানার সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং ইলমে দ্বীনের দাওয়াতী কাজে অগ্রসর ভূমিকা কামনা করেন।























