০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 400
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট (২০২৫) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর (৫৫) বসতঘরের বারান্দার গোয়ালঘর থেকে অজ্ঞাত চোরেরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ডেকী গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বড়লেখা থানায় মামলা রুজু করা হয়।

মামলার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের সমন্বয়ে পুলিশের একটি টিম অভিযান শুরু করে।

অভিযানে প্রথমে বড়লেখার দোহালিয়া গ্রামের মো. মিলন আহমদ (২৮) কে সনাক্ত করে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে জুড়ি থানার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুই আসামী মো. শহিদ মিয়া (৬০) ও মো. হানিফ মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। পরদিন তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত গরুর বর্ণনা

১। কালো রঙের ডেকী গরু— কপালে ও চার পায়ে সাদা লোম, শিং প্রায় ২ ইঞ্চি, আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা। ২। লাল রঙের ডেকী গরু— শিং প্রায় ২ ইঞ্চি, আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গরু চুরির ঘটনায় মামলা হওয়ারপরপরই আমরা দ্রুত অভিযান শুরু করি। চুরি হওয়া গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । জনগণের জানমালের নিরাপত্তায় বড়লেখা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫