১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব ভাতা দ্বিগুণ করার সুপারিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 179

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী সামাজিক সুরক্ষাবিষয়ক জাতীয় সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে অতিথিদের একাংশ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স্ক ও বিধবা ভাতার মতো বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতার পরিমাণ দ্বিগুণ করা উচিত। পাশাপাশি বাড়তে থাকা শহুরে দরিদ্রদের জন্য নতুন কর্মসূচি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পথশিশুদের শুমারি করে পৃথক কর্মসূচির ঘোষণার সুপারিশ করা হয়।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী সামাজিক সুরক্ষাবিষয়ক জাতীয় সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানের শেষ দিনে এসব পরামর্শ উঠে আসে। নতুন সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে অন্তর্ভুক্ত করতে বিবেচনা করতে হবে।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদ।

তিন দিনের আলোচনার বিষয়গুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ হাসান। তিনি বলেন, তিন দিনের আলোচনায় ২০১৫ সালে গ্রহণ করা জাতীয় নিরাপত্তা কৌশল পর্যালোচনা করা হয়েছে এবং আগামী বছর নতুন কৌশলপত্র কেমন হবে, তা তুলে ধরা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘শিশু থেকে বৃদ্ধদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবে আমরা যাত্রাপথেই রয়েছি। সামাজিক নিরাপত্তা কোনো দয়া নয়, এটা অধিকার। মানুষের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব ভাতা দ্বিগুণ করার সুপারিশ

আপডেট সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫