বড়লেখায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 121
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশি মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় ১০ বোতল Officer’s Choice Premium Whisky মদ ও ১২ প্যাকেটে মোড়ানো মোট ৩০০ গ্রাম গাঁজাসহ মুজিবুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের প্রেরণ করা হয়।
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বড়লেখা থানা এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ষাটমা/এমরান
























