০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

বড়লেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 326
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে জেলা দল গঠনের লক্ষ্যে অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে বড়লেখার এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে দিনব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রাক-বাছাই কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু। এতে অংশ নেয় ৮০ জনেরও বেশি তরুণ ক্রিকেটার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ি কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, “কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে।”

উক্ত প্রাক-বাছাই কার্যক্রমের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫