শরীফপুর ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন এম সায়েদ আলী
- আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 253
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
(বৃহস্পতিবার) ২৮ আগষ্ট শরীফপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা বাংলাদেশেকে তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। কারণ তরুণরা ১৫ বছর ভোট দিতে পারে নাই। তরুণরা আজ আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃনিজাম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ষাটমা/এমরান/মহি
























