০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

টিকটকে সফল কনটেন্ট তৈরিতে অ্যানালিটিকস যেভাবে সাহায্য করে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 118

টিকটকের অ্যানালিটিকস সাধারণত তিনটি প্রধান ভাগে বিভক্ত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসময় ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ছিল ইউটিউবের রাজত্ব সীমাবদ্ধ। তবে মাত্র কয়েক সেকেন্ডের ছোট দৈর্ঘ্যের ভিডিও দিয়ে এ রাজত্বে ভাগ বসিয়েছে টিকটক। সারা বিশ্বে কয়েক শ মিলিয়ন ব্যবহারকারীর এ প্ল্যাটফর্ম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর ও বিশ্লেষকদের জন্য এক অপরিহার্য মার্কেটিং টুল। তবে একটি ভিডিও সফল কি ব্যর্থ, তা বোঝার জন্য শুধু লাইক বা ভিউ গোনাই যথেষ্ট নয়। সেখানে প্রয়োজন পড়ে টিকটক অ্যানালিটিকসের।

অ্যানালিটিকস কী

টিকটক অ্যানালিটিকস হলো প্ল্যাটফর্মটির একটি অন্তর্নির্মিত টুল, যা ব্যবহারকারীদের তাঁদের কনটেন্ট পারফরম্যান্স, ফলোয়ার ডেটা ও দর্শকদের আচরণ বিশ্লেষণ করতে সহায়তা করে। এটি বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড মার্কেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যানালিটিকস বোঝার প্রয়োজনীয়তা কী

অ্যানালিটিকস বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য পাওয়া যায়। যেমন-

কনটেন্ট ক্রিয়েটরেরা বুঝতে পারেন কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া ফেলছে।

ব্র্যান্ড ও মার্কেটাররা তাঁদের টার্গেট অডিয়েন্স অনুযায়ী ক্যাম্পেইন কাস্টমাইজ করতে পারেন।

ই-কমার্স ব্যবসায়ীরা পণ্যের প্রচারের জন্য সঠিক ইনফ্লুয়েন্সার নির্বাচন করতে পারেন।

টিকটক অ্যানালিটিকসে যা পাওয়া যায়

টিকটকের অ্যানালিটিকস সাধারণত তিনটি প্রধান ভাগে বিভক্ত-

প্রোফাইল ওভারভিউ: মোট ফলোয়ার সংখ্যা, ভিডিও ভিউস, প্রোফাইল ভিজিট ইত্যাদি।

কনটেন্ট: প্রতিটি ভিডিও কেমন পারফর্ম করছে, তা বিশ্লেষণ করা যায়। যেমন: ভিউ কাউন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, অ্যাভারেজ ওয়াচটাইম, ট্রাফিক সোর্স ও অডিয়েন্স লোকেশন

ফলোয়ার ইনসাইটস: ফলোয়ারদের বয়স, লিঙ্গ, অবস্থান ও কখন তাঁরা সবচেয়ে বেশি অ্যাকটিভ–এসব ডেটা জানা যায়। এর ফলে সময় বুঝে কনটেন্ট পোস্ট করা সহজ হয়।

এই অ্যানালিটিকস কোথায় পাবেন

তিনটি উপায়ে টিকটক অ্যানালিটিকস অ্যাকসেস করতে পারেন-

টিকটক অ্যাপের মাধ্যমে: যদি আপনি মোবাইল অ্যাপে টিকটক ব্যবহার করেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. আপনার প্রোফাইলে যান

২. ওপরের ডান কোনার মেনু বারে (তিন ডট বা তিনটি আনুভূমিক লাইনে) ট্যাপ করুন।

৩. ‘টিকটক স্টুডিও’ অপশন নির্বাচন করুন।

৪. এরপর ‘অ্যানালিটিকস’ অপশনটি খুঁজে বের করুন

ওয়েব ব্রাউজার থেকে

যদি আপনি কম্পিউটার বা মোবাইল ব্রাউজার দিয়ে টিকটক স্টুডিও ওয়েব ব্যবহার করেন, তাহলে স্ক্রিনের বাম পাশে থাকা ‘অ্যানালিটিকস’ ট্যাবে ক্লিক করুন।

টিকটক স্টুডিও অ্যাপ ব্যবহার করে

যদি আপনি আলাদা টিকটক স্টুডিও অ্যাপ ব্যবহার করেন, তাহলে অ্যাপের নিচের বারে থাকা ‘অ্যানালিটিকস’ ট্যাবে ট্যাপ করুন।

নিউজটি শেয়ার করুন

টিকটকে সফল কনটেন্ট তৈরিতে অ্যানালিটিকস যেভাবে সাহায্য করে

আপডেট সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫