০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

বড়লেখা জামায়াতের রুকন সমাবেশে সিলেট মহানগরী আমীর-মোঃ ফখরুল ইসলাম

ইসলাম ও দেশ প্রেমিক শক্তিকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

আশফাক আহমদ, উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 178
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোঃ ফখরুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে সকল সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা সাংগঠনিক কার্যালয়ে অনুষ্টিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুকন সমাবেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এম সাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার ০১(বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সিলেট মহানগর পেশাজীবি বিভাগের থানা আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মোঃ ফয়সল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

প্রধান অতিথি মোঃ ফখরুল ইসলাম আরও বলেন, বিগত ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতের প্রতি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেড়েছে। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জনগণ জামায়াতকে দেখতে চায়। জাতীর এ প্রত্যাশা পূরনে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগন আর এদেশে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টদের ক্ষমতায় দেখতে চায়না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও গাজীদের যেই প্রত্যাশা ছিলো একটি শোষনমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার বিনির্মাণ। সেই প্রত্যাশা পূরনে জামায়াতের সকল জনশক্তি এবং দেশপ্রেমিক সকল নাগরিককে সাথে নিয়ে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।

রুকন সমাবেশ শেষে উপজেলা নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগরী আমির প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা জামায়াতের রুকন সমাবেশে সিলেট মহানগরী আমীর-মোঃ ফখরুল ইসলাম

ইসলাম ও দেশ প্রেমিক শক্তিকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫