১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

আইডিয়াস্কেপে আইডিয়ার উৎসব, জমে উঠল লিডিং ইউনিভার্সিটি ইইই পরিবার

মাহফুজ কাউছার ছাদি
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 275
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী আইইইই আইডিয়াস্কেপ হোয়্যার পোস্টার্স স্পিক অ্যান্ড আইডিয়াস ফ্লো শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাগীব আলী ভবনের নিচতলায় সকাল সাড়ে ১১টায় উপাচার্য মোহাম্মদ তাজ উদ্দিন পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন। শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন, যা মূল্যায়ন করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ইইই বিভাগের প্রভাষক ইশমাম আহমেদ চৌধুরী এবং আইইইই কম্পিউটার সোসাইটি এলইউ এসবি চ্যাপ্টারের উপদেষ্টা মো. জেহাদুল ইসলাম মনি।

অনুষ্ঠানে প্রক্টর মো. মাহবুবুর রহমান, ইইই বিভাগীয় প্রধান ও আইইইই-এলইউএসবি কাউন্সেলর মো. নিয়াজ মোরশেদুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থী শাহ মাসুদ পারভেজ মামুন (ইইই-২৬তম ব্যাচ) গবেষণা সুযোগ ও পোর্টফোলিও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অপর প্রাক্তন শিক্ষার্থী তারেক আনোয়ার শিকদার (ইইই-২৩তম ব্যাচ) শিল্পবিপ্লবের ধাপ ও সিলেটের সঙ্গে উন্নত বিশ্বের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও সৃজনশীল করতে আইডিয়াস্কেপ গুরুত্বপূর্ণ। এটি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সৈয়দ রাগিব আলীর স্বপ্নের প্রতিফলন। বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া বক্তব্য দেন। সমাপনীতে মো. নিয়াজ মোরশেদুল হক এ আয়োজনকে বিভাগীয় ঐক্য ও উদ্ভাবনের মাইলফলক আখ্যায়িত করেন। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার সৈয়দ সালসাবিল আরিয়া সাগত বক্তব্য দেন।

ইইই বিভাগের ৩৫তম ব্যাচের কানিজ ফাতেমা আহমেদ দীপা ও ফাতিমা তাসনিম সামিহা অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্ট্যালিয়ন কনসালটেন্সি দিনব্যাপী কর্মসূচি স্পনসর করে এর ব্যবস্থাপনা পরিচালক ও লিডিং ইউনিভার্সিটি ইইই দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তাফজির জামান উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শ দেন।

ষাটমা/এমরান/ছাদি

নিউজটি শেয়ার করুন

আইডিয়াস্কেপে আইডিয়ার উৎসব, জমে উঠল লিডিং ইউনিভার্সিটি ইইই পরিবার

আপডেট সময় : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫