১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাদাপাথরে হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে- দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 318
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের সাদাপাথরে বিগত কয়েক মাসে হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত সাদাপাথরে অনুসন্ধানে গিয়ে এসব তথ্য জানান। তাঁর নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সেখানে পরিদর্শনে যায়।

পরে সেখানে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের কাছ থেকে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটি অনুসন্ধানে তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে দুদক।

দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, এখানে বিগত কয়েক মাসে কয়েক শ কোটি টাকা এমনকি হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখানে সৌন্দর্য দেখতে আসা স্থানীয় লোকজন জানিয়েছেন, এখান থেকে বেশ কয়েকদিন ধরে পাথর আত্মসাৎ করে নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটনের কথা মাথায় না রেখে পাথর নিয়ে গেছে।

আমরা যে তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে আরো কাজ করতে হবে। আমরা এই সাদাপাথরে আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো পাথর ক্রাশার মেশিন আছে এবং দৃশ্যমান অবস্থায় দেখা গেছে। সেখানে বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে যাতে তারা বিভিন্ন ভাবে এগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে।

এটার সঙ্গে এখানকার প্রভাবশালী ব্যক্তি যারা আছেন, স্থানীয় লোকজন আর আমরা জানতে পারছি যে আরো উচু স্তরের যারা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছে।

তিনি আরও জানান, আমরা এটা নিয়ে আরো কাজ করবো এবং এর তথ্য উদঘাটনে কাজ করবো। আজকে আমরা এটার সাথে কারা জড়িত থাকতে পারে, সেটা খোঁজার জন্য এসেছি। এটার প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করবো। সে অনুযায়ী আমরা কাজ করবো। এখানে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা আছে কি না, সেটাও খুঁজেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদাপাথরে হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে- দুদক

আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫