০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 491
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিতর্কিত ব্যক্তি সাখাওয়াত হোসেন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। চিঠির একটি কপি গণমাধ্যমেও পাঠানো হয়। অনুলিপি দেয়া হয় জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৪ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সাখাওয়াত হোসেন খান কোন জবাব প্রদান না করায় তাকে ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া আগামী ১৯ আগস্টের মধ্যে পুনরায় সুস্পষ্ট জবাব প্রদানের জন্য বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এদিকে গত ১০ আগস্ট বিকেলে কুলাউড়া শহরের একটি রেষ্টুরেন্টে বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টুর উপস্থিতিতে বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পাঁচজন নেতাসহ বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মনগড়া অভিযোগ এনে বিভিন্ন অপপ্রচার করে বক্তব্য দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। সেই বক্তব্যেটি দৃষ্টিগোচর হয় জেলা ও উপজেলা বিএনপির। জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশ অমান্য করে এবং দলের গঠনতন্ত্র ভঙ্গ করে স্যোসাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাঁধাগ্রস্থ করার হীন মন্যতার কারণে সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে কেন দলীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে না মর্মে ২৪ ঘন্টা মঙ্গলবার সকাল ১১টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছিল।

অনুসন্ধানে জানা গেছে, কুলাউড়া উপজেলার বরমচালে ইউনিয়নে আজমল আলী শাহ সেন্টু নামক এক যুবলীগ সভাপতিকে সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে স্থান করে দেবার কথা বলে কয়েক লক্ষ টাকা নিয়ে ইউনিয়ন কমিটিতে স্থান করে দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ফুঁসে উঠে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এ নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠলে জেলা বিএনপির নির্দেশে আজমল আলী শাহ সেন্টু নামক ওই যুবলীগ নেতাকে বহিস্কার করে বরমচাল ইউনিয়ন বিএনপি। যেটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বিপাকে পড়েন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। টাকা ফেরত দেয়ার ভয়ে তিনি ওই যুবলীগ নেতাকে নিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে স্যোসাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাঁধাগ্রস্থ করার কারণে সাখাওয়াত হোসেনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিশের কোন জবাব না দেয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি

আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫