০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

এনসিসি ব‍্যাংক পিএলসি, বড়লেখা শাখা

ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের বিদায় ও আমিনুর রহমানকে বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 341

অনুষ্ঠানের অতিথিরা ব‍্যাংক ব‍্যবস্থাপক জয়দ্বীপ বিশ্বাসের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিসি ব্যাংক পিএলসি বড়লেখা শাখায় ৬ আগস্ট, বুধবার বিকাল ৫টায় এক অনাড়ম্বর, হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় শাখা ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসকে। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়া আমিনুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন শাখার কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং নিয়মিত গ্রাহকগণ। বিদায়ী ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস দীর্ঘদিন ধরে এই শাখায় সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে বড়লেখা শাখা শুধু ব্যবসায়িক পরিসরে উন্নতি অর্জন করেনি, বরং গ্রাহকসেবার মানেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জয়দীপ বিশ্বাস বড়লেখা শাখার প্রতিটি কর্মীর সঙ্গে একটি পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাঁর নেতৃত্বে এই শাখা হয়ে উঠেছিল একটি সেবামুখী ও মানবিক প্রতিষ্ঠান। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভূত হবে।”

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে জয়দীপ বিশ্বাস বলেন, “বড়লেখা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এখানকার গ্রাহক, সহকর্মী ও স্থানীয় সমাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। শ্রীমঙ্গল শাখায় বদলি হলেও বড়লেখার মানুষের ভালোবাসা আমি চিরকাল মনে রাখব। সকলের দোয়া চাই যেন নতুন কর্মস্থলে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি।”

এ সময় এনসিসি ব‍্যাংক পিএলসি বড়লেখা শাখার নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, “আমি বড়লেখা শাখার দায়িত্ব পেয়ে গর্বিত ও কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আমার পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। আপনাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা।”

নতুন ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়া আমিনুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন শাখার কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকগণ।

অনুষ্ঠানের একপর্যায়ে ফুলেল শুভেচ্ছা, উপহার ও সৌজন্য স্মারক তুলে দেওয়া হয় বিদায়ী ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের হাতে। সেই সঙ্গে উপস্থিত সকলে তাঁকে শুভকামনা জানান।

শাখার পক্ষ থেকে জানানো হয়, জয়দীপ বিশ্বাস সম্প্রতি এনসিসি ব‍্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখায় বদলি হয়েছেন। সেখানে তিনি শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন।

অনুষ্ঠানটি শেষ হয় এক আবেগঘন পরিবেশে, যেখানে বিদায়ের বেদনা ও নতুন সূচনার প্রত্যাশা মিলেমিশে এক হয়ে যায়। স্থানীয় পর্যায়ে এমন আয়োজন সকলের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। এনসিসি ব‍্যাংক পিএলসি বড়লেখা শাখা এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণ করলো, তারা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়-বরং একটি সমাজমুখী, মানবিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিসি ব‍্যাংক পিএলসি, বড়লেখা শাখা

ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের বিদায় ও আমিনুর রহমানকে বরণ অনুষ্ঠান

আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫