০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 144
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বড়লেখা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গজবাগ এলাকার মৃত সামছুলের হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু (৫৫), দক্ষিণভাগ এলাকার আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ (২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ (৪০) ও তার স্ত্রী জুবেদা বেগম (৩০) এবং বালিচর এলাকার সামছুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদকে (৩৫)। অভিযানের সময় আব্দুল আহাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, তাদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫