০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 232
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র্যালী ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া, মঈনুল হক বকুল, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

অন্যদিকে বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরবাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও নায়েবে আমির মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক মো. হামিদ খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ। পৃথকভাবে অনুষ্ঠিত বিএনপি ও জামায়াতের এই কর্মসূচিতে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল

আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫