০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:২৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 361
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মাদক বিরোধী আইনে করা মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী দক্ষিনের নেওয়ার আলীর ছেলে সেলিম আহমদ ওরফে মাসুম, অপর আসামী একই ইউনিয়নের কাঠালতলী উত্তরভাগের ফয়েজ উদ্দিন ওরফে ফজলু ড্রাইভারের ছেলে সাজু আহমদ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে মাদক বিরোধী আইনে বড়লেখা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আদালতে তাদের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এই মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫