০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ১৫ হাজার গাছের চারা বিতরণ

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 213
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ১৫ হাজার গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫