০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

বড়লেখা সীমান্ত থেকে ১০ রোহিঙ্গা আটক : থানায় সোপর্দ 

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 161
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় লাতু সীমান্ত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ৫২ ব্যাটেলিয়ন।
সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার লাতু  বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী লাতু এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে ১০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন,  ৬ জন শিশু রয়েছে। ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গমন তারা  করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী কালবেলা-কে বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্ত বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষে করে
শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত ১০ রোহিঙ্গাকে থানায় সোপর্দ করেছে বিজিবি। বাছাই-বাছাই প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সীমান্ত থেকে ১০ রোহিঙ্গা আটক : থানায় সোপর্দ 

আপডেট সময় : ০১:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫