০১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় বর্ণি ইউনিয়ন ছাত্রদলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মাহিনুর ইসলাম মাহিন, বর্ণি (বড়লেখা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 675
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফকির বাজার উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আইন বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খয়রুল।

অনুষ্ঠানে বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক সুবেদ আহমদের যৌথ সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহফুজ রহমান। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল হক। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বিএনপির উপদেষ্টা ড. মুদ্দাবির হোসেন মুনিব, এম মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আসুক উদ্দিন, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান চৌধুরী, ফকির বাজার দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল আহমদ,  পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি’র সদস্য সদস্য ফয়জুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার শাকিল, দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বড়লেখা সদর ইউপি ছাত্রদল নেতা রাহুল আহমদ। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বিচিত্র দাস সৌম্য ও ফাতেমা জান্নাত নুরী।

অনুষ্ঠানে ঢাকার মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও জিপিএ-৫ প্রাপ্ত দুজন শিক্ষার্থীকে উপহার স্বরূপ নগদ অর্থ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বর্ণি ইউনিয়ন ছাত্রদলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫