১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সড়কের মধ্যে লম্বা চিড়, যান চলাচল ঝুকিপূর্ণ

রাহিন আহমদ নোবেল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 242
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় কাঠালতলী বাজারের হাজী আসব্বির আলী কমপ্লেক্সের সম্মুখে কুলাউড়া-বড়লেখা সড়কের উপর দীর্ঘদিন ধরে একটি লম্বা চিড় সৃষ্টি হয়েছে। যা অনেকটা গর্তের মতো এতে করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলরত যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, কুলাউড়া, মৌলভীবাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকার সঙ্গে বড়লেখার সরাসরি যোগাযোগ স্থাপনকারী এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচল করে। কাঠালতলী বাজার এলাকায় রাস্তায় মধ্যভাগে দীর্ঘ এই চিড়ের কারণে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। সামান্য অসতর্কতায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা নিসচার পক্ষ থেকে নানান সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিগত সময়ের তুলনায় সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরলেও কাঠালতলী বাজার এলাকার গর্তের মতো চিড় এখনো সংস্কার হয়নি। এটি বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনতিবিলম্বে এই জায়গাটি সংস্কারের দাবি জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ আর কোনো দুর্ঘটনার শিকার না হয়।”

এদিকে ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনসাধারণের অভিযোগ, যেখানে বাজার এলাকায় প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে, সেখানে এমন একটি দীর্ঘ গর্ত বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বিষয়টি যেন গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। এটাই এখন সকলের দাবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়কের মধ্যে লম্বা চিড়, যান চলাচল ঝুকিপূর্ণ

আপডেট সময় : ০৯:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫