০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারিরা সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 228
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সোমবার নানা আয়োজনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে আলোচনা সভা এবং কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাব সহকারি আবুল কালাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, এনজিও সংস্থা ‘সীমান্তিক’র উপজেলা কো-অর্ডিনেটর রমজান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কারপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুল আলম রানা, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা সহকারি রুমি রানী দাস, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, পরিবার পরিকল্পনা পরিদর্শক ময়নুল ইসলাম মাছুম প্রমুখ। পরিবার পরিকল্পনায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত হয়েছে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারিরা সংবর্ধিত

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫