০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ

বড়লেখায় লাভের আশায় প্রতারণার ফাঁদে দম্পতি, খুইয়েছেন ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 208
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় স্বর্ণের চেইন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক দম্পতির কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এক নারী প্রতারক। রোববার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের মহুবন্দ এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শরীফুল ইসলাম ও নাজমা বেগম জানান, রোববার বিকেল ৩টার দিকে বোরকা পরা মধ্যবয়স্ক এক নারী তাদের বাসায় গিয়ে নিজেকে হাটবন্দ গাংপারের গরিব-অসহায় নারী পরিচয় দেন। এরপর অভাবের কারণে দেখিয়ে তিনি স্বর্ণের একটি চেইন বিক্রি করতে চান বলে জানান। চেইনটি সত্যিই স্বর্ণের কিনা নিশ্চিত হতে দম্পতি দু’বার বাজারের এক স্বর্ণের দোকানে পরীক্ষা করান। দোকানদার তখন সেটি আসল স্বর্ণের চেইন এবং বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান।

কম দামে স্বর্ণ পাওয়ার লোভে দম্পতি ৫০ হাজার টাকা দিয়ে চেইনটি কিনে নেন। কিন্তু টাকা বুঝে নিয়ে ওই নারী প্রতারক আসল চেইনের বদলে নকল চেইন দিয়ে সটকে পড়েন। পরে আবার দোকানে নিয়ে গেলে স্বর্ণের দোকানদার সেটি নকল বলে নিশ্চিত করেন। লাভের আশায় প্রতারণার ফাঁদে পড়ে কষ্টের জমানো টাকা হারিয়ে দিশেহারা দম্পতি এখন প্রতারক নারীকে খুঁজে ফিরছেন। কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় লাভের আশায় প্রতারণার ফাঁদে দম্পতি, খুইয়েছেন ৫০ হাজার টাকা

আপডেট সময় : ১০:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫