১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

সারাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বড়লেখায় ছাত্র বিক্ষোভ

বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 164
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও সম্প্রতি নিহত লাল চাদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর ২ টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়রত সকল সাধারণ শিক্ষার্থী বড়লেখা উত্তর চৌমুহনী চত্ত্বর এবং বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মহলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভত ছাত্র জনতার সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ। বড়লেখা মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সামাদ সাঈদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ মাহমুদ রাহি বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তরা, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বড়লেখায় ছাত্র বিক্ষোভ

আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫