সভাপতি -আব্দুস শহীদ, সম্পাদক-আশফাক আহমদ
বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন সম্পন্ন
- আপডেট সময় : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 260
মৌলভীবাজারের বড়লেখায় রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় গঠিত বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পৌরসভাস্থ এক অভিজাত রেষ্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে

পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদদের সভাপতিত্বে ও সাবেক পরিচালক আজিম মাহমুদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক দুই বারের অর্থ সম্পাদক সাংবাদিক আশফাক আহমদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি ঘোষনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামীর আমীর পরিষদের উপদেষ্টা এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি ও পরিষদের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকুর খান, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি সাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা)র সাধারন সম্পাদক আইনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সুজাউল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান খান, আল্লাধাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবির দাস, নিরাপদ সড়ক চাই (নিসচা)র সভাপতি তাহমিদ ইশাদ রিপন, মো: উসমান আলীসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে ও ভূয়সী প্রশংসা করে বলেন, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সকল সদস্য প্রবাসে থাকেন তারা প্রবাসে থেকেও তাদের কষ্টার্জিত টাকা থেকে দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এজন্য তারা প্রশংসার দাবীদার।
উল্লেখ্য, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহযোগিতা সহ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।




















