১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর

সুজানগরে সম্মেলন শেষে কাউন্সিল শুরু

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 221
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখার ৯নং সুজানগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে ইউনিয়ন কমপ্লেক্সে নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম সুনু মিয়া, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম এবং কায়েস আহমদ।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালিক, জেলা যুবদলের সদস্য আনোয়ার ইসলাম, মকবুল হুসেন শেবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিমন আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রথম অধিবেশন শেষে শুরু হয়েছে কাউন্সিল অধিবেশন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিনের নেতৃত্বে ভোটগ্রহণ চলছে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে সুজানগর ইউনিয়ন বিএনপি নতুনভাবে সংগঠিত হয়ে রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুজানগরে সম্মেলন শেষে কাউন্সিল শুরু

আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫