০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 188
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশি ও ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৩ জুন) সকাল ৭ টার দিকে লাতু সীমান্তবর্তী চা বাগান থেকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৬ জনকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ৮ শিশু, ৪ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১৬ জনসহ মোট ৩১৩ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেয়া তথ্য মতে সোমবার ভোররাতে কোন এক সময় ভারতের সীমানার একটি ফটক দিয়ে তাদের অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার একটি চা-বাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী রয়েছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ সোমবার বিকেলে জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী। রোহিঙ্গাদের নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও পাশাপাশি এনআইডি ও যাছাই-বাছাই প্রক্রিয়া চলতেছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশইন

আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫