০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বড়লেখায় দুই দিনব্যাপী ছাত্রদলের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 272
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমেদ, অধ্যাপক আব্দুস সবুর, বিধান চন্দ্র দাস, সঞ্জিত কান্তি দাস, মাধবীলতা দাস, রিখা রাণী রায়, সাব্বির আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা ছাত্রদলের সদস‍্য সচিব এম আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি’র সদস্য ফয়জুর রহমানসহ পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) শেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটার্ড একাউন্টে ডা. মুদাব্বির হোসেন মুনিম, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য অধ্যাপক আব্দুস শহীদ খান, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, ফুলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম বলেন, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু’র নির্দেশে দুই দিনব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ সম্পন্ন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ছাত্রদল তার ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিভিন্ন সমাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। তার জন্মদিনে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি, তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতন বার্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বড়লেখায় দুই দিনব্যাপী ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫