০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

বড়লেখায় ব্র্যাকের আয়োজনে কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত

কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক ও পাইলট

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 199
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কাঠালতলীর রোকনপুর গ্রামে কিশোরীদের নিয়ে “স্বপ্নের মেলা” অনুষ্ঠিত হয়েছে।

ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির স্বপ্নসারথি দলের কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সকল স্বপ্নসারথি তাদের স্বপ্নের মেলার আয়োজনে করে। এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করেন।

ব্র্যাকের অফিসার সেলপ অল্লিকা দাশ পুরো সেশনটি পরিচালনা করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও মহিলা মেম্বার শাহানাজ বেগম।

স্বপ্নের মেলায়- এখানে কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, পাইলটসহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যেমে উপস্থাপন করে। তারা তিনটি দলে বিভক্ত হয়ে, ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে ঘুরে দেখে এবং তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে।

ব্র্যাক কর্মকর্তারা জানান, এই আয়োজন কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে, নিজের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে এবং নিজস্ব ভাবনা সাহসের সঙ্গে প্রকাশে সহায়তা করে।
আগামী মাসে বড়লেখা উপজেলার আরও ১০টি গ্রামে ‘স্বপ্নের মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্র্যাক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ব্র্যাকের আয়োজনে কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত

কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক ও পাইলট

আপডেট সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫