১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 561
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভবনে সেবামূলক প্রতিষ্ঠান শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে আজ সোমবার (১০ জুন) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান, নাগরীলিপি বিশারদ, ফোকলোর ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা সেলিম এবং পরিচালনা করেন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ সেলিম।

মত বিনিময় সভায় প্রজেক্টের সার্বিক বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম। এই সভা থেকে ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের রূপরেখা উপস্থাপন করেন তিনি। তিনি আরও জানান, আগামী বছরের এপ্রিল মাসে ওয়েলনেস সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে। এই কেন্দ্রে মনোদৈহিক স্বাস্থ্যসেবা, ভোকেশনাল প্রশিক্ষণ এবং সাহিত্য সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করা হবে। দরিদ্ররা বিনামূল্যে, স্বচ্ছলগণ নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

এই সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইটাউরি হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের মেম্বার এনাম উদ্দিন মাসন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুছ ছবুর,গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক  ও কেন্দ্রের ট্রেজারার আক্তারুজ্জামান ছাদেক, নিজবাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য এমরানুল হক বাবু, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মিছবাউল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ৩০০ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের লাইব্রেরিতে ‘পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক বাণী’ গ্রন্থটি  উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্নে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫