০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাধবকুন্ড ইকোপার্কের রাস্তা ধস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 639
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড এবং এর আশপাশের ইকোপার্কের অভ্যন্তরীণ রাস্তায় দেখা দিয়েছে বড় ধস। বিভিন্ন স্থানে সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর ফাটল। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটকরা। বনবিভাগ বালুর বস্তা ফেলে তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্র ও বনবিভাগ জানায়, গত বুধবার থেকে রোববার পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ নিচের দিকে দেবে গেছে। কোথাও কোথাও রাস্তা ৩ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে ফাটলের সৃষ্টি হয়ে রাস্তা পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ পথে।

সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে পর্যটন রেস্তোরাঁর সামনের সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ফাটল দেখা দেয়। আশেপাশের আরও কয়েকটি অংশেও একই অবস্থা। রাস্তার পাশের রেলিং ও নিরাপত্তা প্রাচীর ভেঙে পড়েছে। এতে পুরো এলাকা এখন পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

বনবিভাগের সহকারী বিভাগীয় বন সংরক্ষক রেজাউল মৃধা বলেন, টানা বর্ষণ ও ঢলের কারণে সড়কে ধস ও ফাটল তৈরি হয়েছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত বালুর বস্তা ফেলে ফাটল ভরাট এবং বিপজ্জনক জায়গাগুলো মেরামত করছি। পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মাধবকুন্ড ইকোপার্কের রাস্তা ধস

আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫