সংবাদ শিরোনাম ::
বড়লেখায় এনসিসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / 257
আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক ১৯৯৩ সালের ১৭ মে যাত্রা শুরু করে। এনসিসি ব্যাংক বড়লেখা শাখা কার্যালয়ে ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৭ মে (শনিবার) বিকেল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বড়লেখা শাখা ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শশাংক দত্ত, আব্দুর রহমান, শামিম আহমদ, জুনেদ আহমদ, সবুর আহমদ, ফরিদ আহমদ, দন্ত চিকিৎসক কবির আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩২ বছরের পথ চলায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সকলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।















