০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়া সীমান্তে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

ষাটমা কন্ঠ ডেক্স:
  • আপডেট সময় : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 207
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ১৫ মে বৃহস্পতিবার ভোর রাতে নারী পূরুষ ও শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। মুরইছড়া বিজিবি ক্যাম্প সদস্যরা খবর পেয়ে তাঁদেরকে সীমান্ত থেকে আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কোন একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৪ জন পূরুষ, ৪ জন শিশু এবং ৬ জন নারীসহ মোট ১৪ জনকে কাটাতারের গেট খোলে বাংলাদেশে পুশ ইশ ইন করে। ভোরে পুশইন করা ১৪ জন নারী পুরুষ ও শিশু সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে মুরইছড়া ক্যাস্পে নিয়ে আসে। সকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলো মো. মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো: জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), ৫ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (০৭) ও হালিম (০১)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির হোসেন নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফর হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিজিবি পুশইনের বিষয়টি নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তাদের হস্তান্তর করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া সীমান্তে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

আপডেট সময় : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫