০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 277
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর যুব সমাজের উদ্যোগে ফকির বাজার টিভি এন্ড ফ্রিজ মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ইউনিয়নের ফকির বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন।ধারাভাষ্যকার মো. আখতার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম লুলাই।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল আলম, ফকির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দাস, শাহীন আহম, আব্দুল মালিক, সমছ উদ্দিন, হেনু মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আহমদ, জবরুল হোসেন মুসা, হাবিবুর রহমান, আর এ টিভির পরিচালক সইব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে বড়লেখার মাইজগ্রাম ফুটবল একাদশ বনাম বিয়ানীবাজারের দাসউরা ফুটবল একাদশ। পুরো খেলায় কোনো গোল না হওয়ায় খেলাটি সরাসরি ট্রাইবেকারে চলে যায়। ট্রাইবেকারের মাধ্যমে মাইজগ্রাম ফুটবল একাদশ বিয়ানীবাজারের দাসউরা ফুটবল একাদশ কে পরাজিত করে বিজয় লাভ করে।

এদিকে টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা ফ্রান্স প্রবাসী নাহিদ হোসেন (১টি ফ্রিজ) এবং দ্বিতীয় পুরস্কার দাতা দুবাই প্রবাসী মনজুর হোসেন (১টি টেলিভিশন) দিয়ে সহযোগিতা করার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫