০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

বড়লেখায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙেছে ১১টি বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন জনজীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 198
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রোববার (১১ মে) ভোররাতে ঝড় ও বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রচণ্ড দমকা হাওয়া ও বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের ১১টি খুঁটি ভেঙে গেছে এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে পড়ে অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (১১ মে) ভোর ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে শতাধিক স্থানে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির গাছপালা বিদ্যুতের খুঁটির ওপর পড়ে সেগুলো ভেঙে দিয়েছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে।

ভোর থেকে বড়লেখার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে মুঠোফোন চার্জ দিতে পারছেন না, পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে। ব্যবসায়িক কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ে সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে এবং বহু বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ও দোকানের চালায় ছিদ্র হয়েছে, পানি ঢুকে গেছে ভেতরে।

বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে উপড়ে পড়া গাছের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা সেচ্ছাশ্রমে গাছ কেটে যান চলাচলের উপযোগী করে তুলছেন।

বড়লেখা জোনাল বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১১টি খুঁটি ভেঙে পড়েছে এবং মূল সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে। ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।বিদ্যুৎ বিভাগ মাঠ পর্যায়ে কাজ করতেছেন । ভেঙে যাওয়া খুঁটি সরিয়ে নতুন খুঁটি বসানো হচ্ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার (১২ মে) দিনের মধ্যেই উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙেছে ১১টি বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন জনজীবন

আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫