০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ ইন করা আরও ১৫ জন থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 291
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া আরও ১৫ জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ মে) সকাল ১০টার দিকে বড়লেখা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

এর আগে (৯ মে) উপজেলার পাল্লাথল, লাতু সীমান্ত ও বোবারথল এলাকা থেকে আটক করা ৪৪ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ মে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মোট ৫৫ জনকে আটক করা হয়েছিল। পরদিন আরও ৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে মোট আটক সংখ্যা দাঁড়ায় ৫৯ জনে। যাচাই-বাছাই শেষে প্রথম দফায় ৯ মে ৪৪ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ (১১ মে) হস্তান্তর করা হলো বাকি ১৫ জনকে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নারী ও পুরুষ । তারা সবাই বাংলাদেশের নড়াইল, যশোর , কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার বাসিন্দা। ইতিমধ্যে তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের আত্নীয় স্বজন ও পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা জানিয়েছেন, তারা গত ২-১ বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম ‘ষাটমা কন্ঠ’-কে জানান, “আজকে সীমান্ত থেকে নতুন করে কাউকে আটক করা হয়নি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার থাকায় পুশ ইন বা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। তবে আগেই আটক হওয়া অবশিষ্ট ১৫ জনের পরিচয় বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

তিনি আরো জানান, সীমান্তে পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় সম্প্রতি ৫৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গত শুক্রবার আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এদের মধ্যে ৪৪ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ রোববার (১১ মে) সকাল ১০টার দিকে বাকি ১৫ জনকে থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা থানায় পৌঁছানোর পর তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।

ষাটমা কন্ঠ/রিপন/রুমেল

নিউজটি শেয়ার করুন

সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ ইন করা আরও ১৫ জন থানায় হস্তান্তর

আপডেট সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫