০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় বড়লেখায় শিবিরের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 283
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ মিছিল করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বিজয় মিছিলটি শনিবার রাত সাড়ে ১১ টায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সম্মুখ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী হয়ে পুনরায় একই স্থানে মিলিত হয়। ছাত্রশিবির ছাড়াও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।

এসময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ’এইমাত্র খবর এলো, আওয়ামী লীগ ব্যান হলো’, ‘হৈই হৈই রই রই, আওয়ামী লীগ তুই গেলি কই‘, ’বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ’ স্লোগান দেন।

এর আগে শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টায় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় বড়লেখায় শিবিরের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫