০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান Logo শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

ফুটবল

ভারতের মাঠে বাংলাদেশের যুবাদের ড্র

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 201

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে বাংলাদেশের যুবারা। আজ ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও রিফাত কাজী। রোববার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে গোলাম রব্বানীর দল।

ভারতের অরুণাচল প্রদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার। তবু বাংলাদেশের যুবারা অরুণাচলে থাকায় ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে খানিকটা দুশ্চিন্তায় পড়ে যান দেশের ফুটবলপ্রেমীরা। বাফুফেও যুবাদের নিয়মিত খোঁজখবর রাখছে। এর মধ্যে মাঠে নেমে জয় পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

প্রথম ৪৫ মিনিট ভালোই খেলেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ১২ মিনিটেই লিড নেয় তারা। মালদ্বীপের এক খেলোয়াড়ের ভুল পাসের সুযোগটাই লুফে নেন নাজমুল। প্রতিপক্ষের ডি-বক্সও অনেকটা অরক্ষিত পেয়ে যান, বাংলাদেশ অধিনায়ক সেটারই সদ্ব্যবহার করেন লম্বা শটে গোল করে।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। ৪৪ মিনিটে নাজমুলের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে শট নিতে গিয়ে জায়গা খুঁজে পাননি মিঠু চৌধুরী। খানিকটা বুদ্ধি খাটিয়ে হাওয়ায় ভাসিয়ে বল প্রতিপক্ষের গোলমুখে পাঠান। আর সেই বলে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত।

প্রথমার্ধে যাও গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দেখা যায় তার উল্টো চিত্র। মাঝমাঠে ছিল মালদ্বীপ খেলোয়াড়দের একচ্ছত্র আধিপত্য। এরপর আক্রমণেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে গোলের একাধিক সুযোগ তৈরি করে মালদ্বীপ, যার মধ্যে দুটি আক্রমণ সফলতা দেখায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের যুবাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুটবল

ভারতের মাঠে বাংলাদেশের যুবাদের ড্র

আপডেট সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫