০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 204
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী মুন্না আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মুন্না আহমদ উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বড়থল ৯ নং ওয়ার্ড শাখার কর্মী ছিলেন।

এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোটরসাইকেলে রাজু আহমদ ও মুন্না আহমদ আহমদ আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। তারা রতুলীবাজার এলাকায় পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুনের দোকানের পিলারে সাথে ধাক্কা খান। এতে রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মুন্না আহমদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বুধবার বিকেলে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত, আহত ২

আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫