১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

মে দিবস উপলক্ষে বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 210
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’

মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় পৌর শহরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

সেক্রেটারি দেলোয়ার হোসাইন সাঈদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মো. এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহসভাপতি আজিজ আহমদ সাবু, আজিজুল হক, পৌর সভাপতি মিসবাহ উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান, দাসেরবাজার ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ, পরিবহন শ্রমিক নেতা ইকবাল হোসাইন, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ এবং অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি বদরুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, উপজেলা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহিন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণ করেন পরিবহন, নির্মাণ, দোকান, অটোরিকশা ও কৃষি শ্রমিকসহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ।

বক্তারা বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করছে। আমাদের সমাজেও শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মে দিবস উপলক্ষে বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি

আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫