০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট চারটি মামলা রয়েছে

বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 168
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল ভারতীয় ‘অফারর্স চয়েজ’ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

আটককৃত আলাউদ্দিন বড়লেখা উপজেলার পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কাশেম সরকার জানান, আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট চারটি মামলা রয়েছে

বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫