০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি প্রদান সম্পন্ন

শাহরিয়ার শাকিল, বড়লেখা থেকেঃ
  • আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 580
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।

এতে হলি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক এমদাদুল করিম চৌধুরী শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুবায়ের আলম, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াইয়া, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার পরিচালক মো. সেলিম উদ্দিন, এম এইচ এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহেল আহমদসহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও   অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব মো. আব্দুল হক। এসময় বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি প্রদান সম্পন্ন

আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫