০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আগুনে পুড়লো লন্ডন প্রবাসীর বাড়ি: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 215
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় অগ্নিকাণ্ডে এক লন্ডন প্রবাসীর বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগেই গোয়ালঘর ও বসতঘরের বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে টিনশেডের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোয়ালঘর থেকে পাশের আধাপাকা রান্নাঘরে লেগে বসতঘরের অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা আগুন দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা বিষয়টি এলাকার মসজিদের মাইকে জানান। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ জড়ো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা গোয়ালঘরে থাকা পাঁচটি গরুসহ বসতঘরের আসবাবপত্র দ্রুত বের করে আনেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

প্রবাসী জাকির আহমদের বাবা মাসুক উদ্দিন রোববার দুপুরে কালবেলা’কে বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনিও নামাজে ছিলেন। ঘরে তার এক ছেলে অসুস্থ। সে ঘরে ছিল। সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে।  বাড়ির লোকজন জরুরী প্রয়োজনে বিয়ানীবাজারে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের আসবাবপত্র বের করেন। আগুনে তার কয়েকটি গরুর শরীর কিছুটা ঝলসে গেছে। তার অভিযোগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দেড়ঘন্টা পর ঘটনাস্থলে আসে। এর আগেই আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে সব কিছু পুড়ে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। বাড়ির মালিক জানিয়েছেন, গোয়ালঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়েছে।  আগুনে গোয়ালঘর ও বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। কিছু আসবাবপত্রও পুড়েছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আগুনে পুড়লো লন্ডন প্রবাসীর বাড়ি: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৭:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫